Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 38

Language: বাংলা
Language: English Translation
  • পুন্ডরীকের নবদ্বীপে গূঢ়ভাবে অবস্থান—

    আসিয়া রহিলা নবদ্বীপে গূঢ়রূপে।
    পরম ভোগীর প্রায় সর্বলোকে দেখে
    ॥

    ভগবদাকর্ষণে পুণ্ডরীক তাঁহার শ্রীধাম মায়াপুর নবদ্বীপের বাড়ীতে অনেকের অজ্ঞাতসারে আসিয়া বাস করিতে লাগিলেন। যাঁহারা তাঁহার প্রকৃত সান্নিধ্যলাভে অসমর্থ হইলেন, তাঁহারাই তাঁহাকে ‘ভোগী, বিষয়ী’ বলিয়া ভ্রান্ত হইলেন । আচার্য-বৈষ্ণবগুরুর ঐশ্বর্য ও ভগবৎসেবার প্রকার বুঝিতে না পারিয়া নিজ-সদৃশ-জ্ঞানে মূঢ়জনের যেরূপ ভ্রম হয়, এস্থলে তদ্রপ ভ্রান্তি হওয়া কিছু আশ্চর্যের বিষয় নহে।

Page execution time: 0.020733833312988 sec