Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 77

Language: বাংলা
Language: English Translation
  • প্রভু বলে,-“কহিলাঙ এই মহামন্ত্র।
    ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ
    ॥

    মহামন্ত্র উচ্চৈঃস্বরেই সর্বক্ষণ কীর্তনীয়, উহা আদৌ জপ নহেন,—এরূপ বিচার কাহারও চিত্তে উদিত না হয়, তজ্জন্য মহামন্ত্র ‘জপ’ করিবারও উপদেশ লিখিত হইয়াছে। ‘নির্বন্ধ’ -শব্দে বিধিমতে সংখ্যা-নাম-গ্রহণকেই লক্ষ্য করে। মহামন্ত্র কেবলমাত্র জপ্য নহেন, আবার অজপ্য ও নহেন। পাঁচ দশ জন মিলিয়া হাতে তালি দিয়া এই মহামন্ত্র উচ্চৈঃস্বরে কীর্তন করিবার উপদেশ থাকায় মহামন্ত্র কেবল মাত্র জপ্য নহেন; আবার মহামন্ত্র সম্বোধনের সহিত চতুর্থ্যন্ত পদ প্রয়োগ করিয়া কীর্তন করিবার বিধিও উপেক্ষিত হয় নাই। “সর্বক্ষণ বল’—এই পদের দ্বারা কেবল মাত্র জপ্যতার বিচার নিরাশ করা হইয়াছে।

Page execution time: 0.016638040542603 sec