Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 444

Language: বাংলা
Language: English Translation
  • ভক্তগৃহে জলপানের ফল প্রভুর স্বমুখে কীর্তন—

    আজি মোর ভক্তি হৈল কৃষ্ণের চরণে।
    শ্রীধরের জল পান করিলোঁ যখনে
    ॥

    শ্রীগৌরসুন্দর শ্রীধরের বাক্য শ্রবণ করিয়া তাঁহার জীর্ণ জলপাত্রে জল পান করায় কৃষ্ণসেবা বৃত্তি উন্মোষিত হইল। এতদ্দারা কৃষ্ণবিস্মৃতি নাশ হইল এবং বহির্জগতের সুখানুসন্ধান- রহিত হইয়া ভগবৎসেবায় প্রতিষ্ঠিত হওয়ায় শরীর শোধিত হইল বলিলেন। জনার্দন—ভাবগ্রাহী, তিনি জড়জগতের ঐশ্বর্য দ্বারা সেবিত হইবার পরিবর্তে জীবের নিষ্কপট হৃদয়ের সেবা গ্রহণ করেন।

Page execution time: 0.018093109130859 sec