Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 148

Language: বাংলা
Language: English Translation
  • অনিন্দকের একবার কৃষ্ণনামোচ্চারণেই ভগবদনুগ্রহ লাভ—

    অনিন্দক হই যে সকৃৎ ‘কৃষ্ণ’ বলে।
    সত্য সত্য কৃষ্ণ তারে উদ্ধারিব হেলে
    ॥

    সাধুদিগের নিন্দা পরিত্যাগ করিয়া যিনি একবারমাত্রও নাম উচ্চারণ করেন, তিনি অনায়াসে ভগবদনুগ্রহ লাভ করেন। কিন্তু নামাপরাধী সাধু-নিন্দা করিয়া শ্রীগুরুপাদপদ্মে অপরাধ করে এবং গুরুনিন্দা করিয়া ভগবচ্চরণে অপরাধী হয়। ক্রমে ভগবন্নিন্দা করিয়া ভগবন্নামের ফল প্রেমা লাভ করা দূরে থাকুক, অষ্টপাশবদ্ধ হইয়া নামাপরাধের ফলে ধর্ম, অর্থ ও কাম পর্যন্তও লাভ করিতে অসমর্থ হয়।

    ইতি শ্রীচৈতন্যভাগবতে মধ্যখণ্ডে মুরারিগুপ্ত প্রভাব-বর্ণনং নাম বিংশতিতমোঽধ্যায়ঃ।

Page execution time: 0.015460968017578 sec