Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 137

Language: বাংলা
Language: English Translation
  • চৈতন্যবিদ্বেষী চতুর্থাশ্রমীরও সত্যবস্তু-দর্শনে অসামর্থ্য—

    সন্ন্যাসীও যদি নাহি মানে’ গৌরচন্দ্র।
    জানিহ সে দুষ্টগণ জন্ম জন্ম অন্ধ
    ॥

    বর্ণাশ্রমধর্মের পরম উন্নত শিখরে তুর্যাশ্রম অবস্থিত। তাদৃশ আশ্রমী সন্ন্যাসীও যদি গৌরবিদ্বেষী হন, তাহা হইলে জন্ম জন্ম তিনি অন্ধ হইয়া সত্য-বস্তু-দর্শনে অসমর্থ হন। গৌরবিদ্বেষী যতিগণ দুরাচার-পরায়ণ। কপট বাটপাড় দুষ্টগণ তপস্বীর বেষেই শ্রীগৌরসুন্দরের নিন্দা করিয়া থাকে। সুতরাং তাহাদের সাধুবেশের বহুমানন করিতে হইবে না। গৌরনিন্দক সন্ন্যাসী বাটপাড় দস্যু অপেক্ষাও ঘৃণ্য।

Page execution time: 0.015131950378418 sec