Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 96

Language: বাংলা
Language: English Translation
  • সঙ্গের তারতম্য-প্রদর্শনকল্পে দারী সন্ন্যাসীকে গৌরসুন্দরের কৃপাপূর্বক মায়াবাদীর সঙ্গ বর্জন শিক্ষাপ্রদান—

    ন্যাসী হৈয়া মদ্য পিয়ে, স্ত্রীসঙ্গ আচরে।
    তথাপি ঠাকুর গেলা তাহার মন্দিরে
    ॥

    সংসারে পরদারহারী মদ্যপানরত জনগণ ‘পুণাবিগ্রহ’ বলিয়া স্বীকৃত হন না ।পাপীর গৃহে গমন করিয়া কেহই তাহাদের সঙ্গের অবকাশ দেন না ।শ্রীগৌর-নিত্যানন্দ সঙ্গের তারতম্য-প্রদর্শনকল্পে মায়াবাদীর সঙ্গ মদ্যপায়ীর সঙ্গ অপেক্ষাও হেয় ও বর্জনীয়, ইহা বুঝাইবার জন্য দারী সন্ন্যাসীকেও কৃপা করিলেন; কিন্তু কাশীবাসী মায়াবাদী বৈদান্তিকগণের সঙ্গ অধিকতর পরিবর্জনীয় জানাইলেন ।স্ত্রৈণ-মদ্যপ—কেবলমাত্র পাপী, পরন্তু মায়াবাদী-ভগবান্ ও ভক্তবিদ্বেষী, সুতরাং নিত্যকাল অপরাধী ।পাপের ক্ষয়োন্মুখতা আছে ।অপরাধ-বশে আত্মসংহার প্রভৃতি সার্বকালিক পাপ ঔপাধিক বিচারকে পরিত্যাগ করে না ।অপরাধ-বশে জীবের নিত্য সৌভাগ্য ও চরম কল্যাণ নিত্যকালের জন্য নষ্ট হয় ।পুণ্যাদির সমাগমে পাপ বিনষ্ট হয় ।কিন্তু অপরাধে পাপাপেক্ষা সর্বতোভাবে অধিকতর অমঙ্গল লাভ ঘটে।

Page execution time: 0.018916130065918 sec