Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 214

Language: বাংলা
Language: English Translation
  • ‘অনিন্দক হই' যে সকৃৎ ‘কৃষ্ণ’ বলে।
    সত্য সত্য মুঞি তারে উদ্ধারিব হেলে
    ॥

    পরচর্চা করিতে গিয়া মিথ্যা দোষারোপ হইতে পৃথক থাকিয়া যিনি কৃষ্ণকে ডাকেন, তিনি এই সংসার বন্ধন হইতে মুক্ত হন ।কৃষ্ণভক্তের নিন্দা করা—জগতে ত্রিতাপ ভোগ করার যোগ্যতা অর্জন করা মাত্র ।বৈষ্ণবনিন্দা-রহিত হইলেই জীব মুক্তি লাভ করে ।মায়াবাদী, কর্মী এবং অন্যাভিলাষী—এই তিন শ্রেণীর প্রাপঞ্চিক বিচারপরায়ণ ব্যক্তি—বৈষ্ণব-নিন্দাকারী ।তাহাদের মুখে কৃষ্ণনাম কীর্তন সম্ভবপর নহে।

Page execution time: 0.021866083145142 sec