Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 173

Language: বাংলা
Language: English Translation
  • গৌরপাদপদ্মে প্রীতিহীন অদ্বৈত-পুত্র-শিষ্যবর্গ অদ্বৈতের ত্যাজ্য—

    যে তোমার পাদপদ্ম না করে ভজন।
    তোরে না মানিলে কভু নহে মোর জন
    ॥

    হে বিশ্বম্ভর, আমি কখনই কোন ব্যক্তিকে আমার নিজ জন বলিয়া পরিচয় দিব না—যাহাদের তোমার চরণ-সেবায় সর্বতোভাবে প্রীতি নাই; আমি সেই সকল অধস্তন পুত্র ও শিষ্যবর্গকে সর্বতোভাবে পরিত্যাগ করিতে প্রস্তুত আছি ।শ্রীঅদ্বৈত-বংশে এবং সেই বংশীয় জনগণের শিষ্যবর্গে অদ্যাপি অদ্বৈতের ত্যাজ্য-পুত্রত্ব ও ত্যাজ্য-শিষ্যত্ব-বিচার গৌড়ীয়বৈষ্ণব-জগৎ সর্বদাই করিয়া থাকেন ।শ্রীঅদ্বৈত-প্রভুর ভবিষ্যদ্বাণী সফল হইয়াছে ।অদ্বৈত-প্রভুর অন্তরঙ্গ শিষ্য ও অধস্তন সকলেই পণ্ডিত গদাধরের আনুগত্য স্বীকার করিয়াছিলেন ।অদ্বৈতের বিরোধী পুত্র ও শিষ্যগণ গদাধর পণ্ডিত গোস্বামীর বিচার গ্রহণ করেন নাই ও তাঁহাকে শ্রীপাদপদ্ম বলিয়া জানিতে পারেন নাই।

Page execution time: 0.017607927322388 sec