Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 147

Language: বাংলা
Language: English Translation
  • প্রভুর আদ্যাশক্তি-বেষের উদ্দেশ্য—

    ব্যপদেশে মহাপ্রভু শিখায় সবারে।
    পাছে মোর শক্তি কোন জনে নিন্দা করে
    ॥

    নিঃশক্তিক মায়াবাদ আধ্যক্ষিক বিচারে পরিপুষ্ট।বিষ্ণুশক্তিকেও রুদ্রশক্তিজ্ঞানে নির্বিশেষবাদী শক্তি পরিহার করেন।জড় সবিশেষবাদী ব্রহ্মাণ্ডভাণ্ডোদরী জগজ্জননী মহেশমোহিনীকে প্রাপঞ্চিক সুখদুঃখের অধিষ্ঠাত্রী জানিয়া দোষারোপ করে।অন্তরঙ্গা স্বরূপশক্তিকে কেহ মায়াশক্তির সহিত ‘অভিন্ন’-জ্ঞানে নিন্দা না করে—এই বিচার করিয়া শ্রীগৌরসুন্দর জীবশিক্ষার জন্য শক্তি-শক্তিমানের অভেদত্ব জানাইবার উদ্দেশে রুক্মিণীর সেবাভিনয় করিয়াছিলেন।

Page execution time: 0.014577150344849 sec