Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 65

Language: বাংলা
Language: English Translation
  • কৃতার্থ হইতে যে আইসে তোমা-স্থানে।
    তাহারে সংহার কর ধরিয়া চরণে
    ॥

    শ্রীঅদ্বৈত–প্রভু মহাবিষ্ণু হওয়ায় রুদ্ররূপে জগৎ সংহার করেন। শ্রীশ্রীগৌরসুন্দর বলিলেন,—আমি ক্ষদ্র ব্যক্তি, আমার সামান্য ভক্তিবল সংহার করা তোমার পক্ষে অধিক কৃতিত্বের পরিচায়ক নহে।তুমি মহাবলী বৈষ্ণব,আমাদের ন্যায় সল্পভজনবল ব্যক্তির ভজন-সম্পত্তি কাড়িয়া লওয়া তোমার পক্ষে নিতান্ত গর্হিত কার্য। মথুরানিবাসী কোন ভক্ত তোমার নিকট ভক্তি-প্রার্থনায় উপনীত হইলে তাহার ভক্তিবল নাশ করিবার জন্য তুমি তাহার ভক্তি বলপূর্বক অপহরণ করিয়াছিলে।এইরূপে স্তুতির ছলনায় পুরুষবাক্যে শ্রীগৌরসুন্দর শ্রীঅদ্বৈত-মহিমা সুষ্ঠভাবে প্রচার করি লেন।

Page execution time: 0.013482093811035 sec