Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 369

Language: বাংলা
Language: English Translation
  • “কিছু না জানিলুঁ মুঞি আপনা’ খাইয়া।
     বৈষ্ণবের নিন্দা কৈলুঁ প্রমত্ত হইয়া
    ।

    কুষ্ঠরোগী বলিল—“আমি না বুঝিতে পারিয়া উন্মত্ত হইয়া বৈষ্ণবের নিন্দা করিয়াছি। আমার কৃতাপরাধের জন্য যে শাস্তি বিহিত হইয়াছে, তাহা আমি ভোগ করিলাম। আমার অপরাধের প্রায়শ্চিত্ত তুমিই একমাত্র অবগত।’’ প্রভু তদুত্তরে বলিলেন, – “এই সামান্য শাস্তি প্রথমমুখে হইয়াছে, কিন্তু বৈষবনিন্দকের যমকর্তৃক অশেষযাতনা-লাভ এখনও বাকী আছে । যম- যাতনার সংখ্যা-চৌরাশি সহস্র শ্রেণীর। যাহার নিকট যে অপরাধ করে, তিনি ক্ষমা করিলেই সেই অপরাধ প্রশমিত হয় যেরূপ কাঁটা ফুটিলে অপর কাঁটা দিয়া উহা বাহির করিয়া ফেলিতে হয়, তদ্রপ।’’

Page execution time: 0.019966125488281 sec